কাকতাড়ুয়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কাকতাড়ুয়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

কাকতাড়ুয়া

সেও চেয়েছিল হাড় ও মাংসের বুনট
চোখের তীক্ষ্ণতা চলচ্ছক্তি মেধার বিকাশ
প্রেম আর প্রেমিকার সান্নিধ্য
গান ও বাগানের আনন্দ; বিজ্ঞানের স্বাদ

চেয়েছিল
শার্টের আস্তিনে চোখ মোছা ভোর
মৃত পরিজনের শোক ভাগাভাগি হোক
ভুল বুঝে ফিরে আসুক শৈশব

আগুনের পোড়ামুখি মুখে নিজেকে সঁপে দিয়ে
চেয়েছিল বুক ও উরুর ক্ষত
রাত জাগা স্মৃতি স্তন অনাবৃত...