ঐখানে নদীদের স্কুল; চর্চা হয় জলের স্বরলিপি
কান পেতে শুনে ন্যাড়া চাঁদ, মাতাল তরণী
আমি বহুবার এখানে দীর্ঘশ্বাস ফেলে ভরেছি উল্লাস
আরেকটু এগিয়ে গেলে পেয়ে যাবেন সান্ধ্যভ্রমণ
মাঝিকে জানালে নিয়ে যাবে ওপার রাজারকুল
রাজা নেই তবে বালিকারা যেহেতু দুরন্ত প্রেমিকা
আপনিও কুড়াতে পারেন স্মরণীয় মুহুর্ত
এই যে পলাতক সময় সে কেবল শিখেছে ছলনা
আমি তার দন্ডিত পুরুষ সারা অঙ্গে মেখেছি পাপ ও মায়া
প্রতিদিনের ক্লান্ত মন শান্তি খোঁজে চোখের ভূগোল
তার কাছে যাই; বসে থাকি চুপচাপ; সঙ্গ দেয় রাজারকুল...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন