এ কোথায় আমাকে নিয়ে এলে?
ডোবা দেখিয়ে উপমা দিলে সরোবর
পানাফুলের কাছে হার মানালে জলপদ্মের রূপ
কোকিলের চোখে এঁকে দিলে কাকের অবয়ব!
আমিতো জানি সন্ধ্যের পর রাতের নির্জন
শব্দের চোখে ঘুমিয়ে থাকা কবির স্বপ্ন
জ্যায়সি নারীর স্তনে লুপ্ত যৌবনের গন্ধ
কী করে ভোলাবে সদ্য তরুণের নগ্ন স্পর্ধা?
ডোবা দেখিয়ে উপমা দিলে সরোবর
পানাফুলের কাছে হার মানালে জলপদ্মের রূপ
কোকিলের চোখে এঁকে দিলে কাকের অবয়ব!
আমিতো জানি সন্ধ্যের পর রাতের নির্জন
শব্দের চোখে ঘুমিয়ে থাকা কবির স্বপ্ন
জ্যায়সি নারীর স্তনে লুপ্ত যৌবনের গন্ধ
কী করে ভোলাবে সদ্য তরুণের নগ্ন স্পর্ধা?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন